Thursday, March 15, 2012

Hossain Channel

I have just opened a channel called Hossain Channel where application of software will be exhibited with examples and data. You are welcome to visit.

Hossain Channel

Saturday, February 25, 2012

শীত চলছে সারা আমেরিকা জুড়ে

আজ সারাটা বিকেল রিচার্ডসন এর  রাস্তায় হাটলাম - শীত চলছে সারা আমেরিকা জুড়ে - তাই লাট কম্বল নিয়ে হাটতে হয় - তবে হাটতে দারুন লাগে - নাক-কান দিয়ে শো-শো করে বাতাস ঢুকে - ঠান্ডায় জমে যাই তারপরেও হাটা চাই - গাছের নিচ দিয়ে, বাড়ির পেছন দিয়ে, মাঠের মাঝ দিয়ে হেটে যাই - মনে  হয় অনন্তকাল শুধু হাটি - 

Thursday, January 5, 2012

মানুষ মাত্রই একা

সকাল পাচটা বাজে  - একদম  ঘুম আসছে না - রাত ভর কাজ করলাম - ভাবছি ফজর পরে ঘুমাবো - মাথায় আজকে নুতন পোকা ঢুকেছে - সন্ধে বেলায় যখন পার্কে হাটছিলাম, তখনি পোকাটা ঢুকলো - আমার মনে হলো, আমরা মানুষেরা কতই একা ?  আমার হয়তো সবি  আছে - টাকা আছে, প্রতিপত্তি,আছে, সন্মান আছে, তারপরেও আমি একা - সেটা কি রকম?

যেমন, আমার ভীষণ অসুখ হলো, যার নিরাময়  চিকিত্সা  শাস্ত্রে নেই - ডাক্তাররা জবাব দিলেন - তখন  আপনজনরা আমার পাশে এসে বসবে, আমার জন্য কান্নাকাটি করবে কিনতু এই যে সীমাহীন রোগ-কষ্টে ভুগছি, সেটা কি কেউ শেয়ার করতে পারছে ? চাইলেও পারছে না

আবার কোন কারনে আমি সীমাহীন আনন্দিত হলাম - আমার আপনজনরা এসে আনন্দ করতে লাগলো, কিনতু যে আনন্দটুকু  আমি  পাচ্ছি, সেটা কি কেউ পাচ্ছে ? আমি চাইলেও কারো সাথে ভাগাভাগি করতে পারছি না - সে অনুভূতিটুকু শুধুই আমার -

Sunday, December 25, 2011

বড়দিনের শুভেচ্ছা

বড়দিনের শুভেচ্ছা সবাইকে - যিশু খ্রিষ্টের কথা মনে হতেই মনটা ভরে এলো - ছেলেবেলার কথা মনে পড়ল - তখন আমাদের school এর ভেতরেই church ছিল - মাঝে মাঝে যেতাম সেখানে - একজন কে দেখলাম বলছে, আমার প্রভুকে যখন গাছের সাথে বিদ্ধ করা হয়, তখন তোমরা কোথায় ছিলে ?  আমার প্রভুকে যখন চাবুকে-চাবুকে বিক্ষত করা হয়, তখন তোমরা কোথায় ছিলে ?

বাসায় থাকা

আমার সবচেয়ে প্রিয় হবি হলো বাসায় থাকা - কোন ভাবে একবার বাসায় ঢুকে পড়তে পারলে হয় - তারপর চা নিয়ে কম্পিউটারের সামনে বসা - এই চা নিয়ে বসার ব্যাপারটা আগে ছিল না - recently হয়েছে - recently আর কি কি হয়েছে ? আর একটা হলো সন্ধার পর shower করা - তারপর চা বানিয়ে টিভির সামনে বসা -

Saturday, December 24, 2011

সারাদিন বৃষ্টি

আজ সারাদিন বৃষ্টি হলো ডালাস জুড়ে - বৃষ্টির কারণে তাপমাত্রাও নেমে এলো দ্রুত গতিতে - এখন শীতের মধ্যে বসে আছি লেপ-কাথা নিয়ে - একটু পরে সন্ধা নামবে - তখন চা নিয়ে বসবো টিভির সামনে - তারপর টিভি ছেড়ে ঘুমিয়ে যাব - হয়ত বসার ঘরেই রাত পার করবো -

আমি একদিনও না দেখিলাম তারে -

আমি একদিনও না দেখিলাম তারে - আমাদের লালন সব সময় চেষ্টা করতো তাকে দেখবার কিনতু শেষ পর্যন্ত দেখা পেল কিনা, সেটা জানা যায় নি  - কিনতু দেখা হোক বা না হোক, সেটা  বড় কথা নয় - সে যে চেস্টা করেছিল, সেটাই বড় কথা - তবে আমার ধারণা সে দেখা পেয়েছিল - একেবারে শেষ জীবনে -